তানোরের পাঁচন্দর ইউপির ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল পলাশকে (৩২) চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে তাকে আদালত থেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত আব্দুল্লাহ আল পলাশ উপজেলার চিমনা গ্রামের মৃত আবু বক্কারের ছেলে।
তানোর থানা এসআই আনোয়ার হোসেন জানান, উপজেলার প্রাণপুর গ্রামের ডিস ব্যবসায়ী ইয়াসিন আলীর ছেলে রবিউল ইসলামের কাছ থেকে পলাশ তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তার ডিস ব্যবসা বন্ধ করার হুমকি দেয়া হয়। এ ঘটনায় থানায় রবিউল বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা করলে দুপুরে তাকে আটক করা হয়েছে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, চাঁদাবাজির মামলায় পলাশকে আটক করে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
