সাতক্ষীরায় বিশেষ অভিযানে আটক ৫৬

আপডেট : ২৫ জুন ২০১৮, ১০:১২
সাতক্ষীরায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৬জনকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সদরে ১৮, কলারোয়ায় ৭, তালায় ৪, কালিগঞ্জে ৮, শ্যামনগরে ৮, আশাশুনিতে ৫, দেবহাটায় ৩ ও পাটকেলঘাটায় ৩জনকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদক দ্রব্য। তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি