নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার করচাপুর গ্রামে রবিবার রাতে বজ্রপাতে মতিউর রহমান (৪০) ও উজ্জ্বল মিয়ার (৩০) মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, মোহনগঞ্জের গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের সামনে ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরতে গেলে রবিবার রাত সাড়ে ৯টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই দাসপাড়া গ্রামের মতিউর রহমান (৪০) ও উজ্জ্বল মিয়ার (৩০) মৃত্যু হয়। এ সময় জিয়াউর রহমান (৩২) সুলতান মিয়া (৩৬) লিটন (২২) গুরুতর আহত হন। আহতদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি আনসারি জিন্নাত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি হাওরাঞ্চলে ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
