সৌদি আরবে কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনায় রামগতির নাছির উদ্দিন ফয়সল (৩০) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে ওই দেশের হাইলি শহরের একটি রেললাইন নির্মাণ সামগ্রির কারখানায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ফয়সল উপজেলার পশ্চিম কলাকোপা গ্রামের মৃত মাস্টার আবদুস শহিদের ছেলে।
নিহতের বড় ভাই জসিম আযম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ৭ বছর আগে ফয়সল সৌদি আরবে যান। ৫ মাস আগে বাড়িতে এসে বিয়ে করেন। বিয়ে করার দেড় মাস পর সে বাড়ি থেকে আবার সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান। রবিবার রাতে কারখানার একটি মেশিন পরিষ্কার করার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
ইত্তেফাক/আরকেজি
