ময়মনসিংহের মুক্তাগাছায় বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক মা ও তার শিশু সন্তান নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১টার দিকে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের সত্রাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল গ্রামের বাসিন্দা রেফা খানম (২৭) ও তার ৩ বছর বয়সী শিশু নাবিল। তারা সিএনজির যাত্রী ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী রাজিব বাস মুক্তাগাছাগামী সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা ও শিশু মারা যান। আহত ৫ জনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার ওয়াজেদ আলী জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
