নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত (৪০) এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের দেবৈ শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার নরসিংদীগামী যাত্রীবাহী মেঘালয় লাক্সারী বাস ঢাকা-সিলেট মহাসড়কের দেবৈ শিমুলতলী এলাকায় ব্যাটারীচালিত রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে চালক নিহত হন।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ আব্দুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
ইত্তেফাক/এসআর/নূহু
