মোহনগঞ্জে বজ্রপাতে ২ জেলে নিহত

আপডেট : ২৫ জুন ২০১৮, ১৮:৩১
নেত্রকোনার মোহনগঞ্জে রবিবার রাতে ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরতে গিয়ে ২ জেলে নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের জহুর মিয়ার ছেলে মতিউর রহমান (৪০) ও  একই গ্রামের সবু মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৫)। 
 
জানা গেছে, হতাহতরা ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে। আহতরা হলেন একই এলাকার ইমন মিয়া (৩৫), সুলতান মিয়া (৩২) জিয়াউর রহমান (৩৬)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু