চট্টগ্রামে ভবনের ছাদে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

আপডেট : ২৫ জুন ২০১৮, ১৮:৩৯
 
চট্টগ্রামের বাকলিয়ায় একটি বহুতল ভবনের ছাদ থেকে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বাকলিয়া চাঁন্দা পুকুর পাড় এলাকায় ছয়তলা ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
পুলিশ সূত্র জানায়, মৃত ব্যবসায়ীর নাম জাহেদ আলম (২৪)। তিনি চাঁন্দা পুকুর পাড়ের কাশেম কলোনির বাসিন্দা। তার বাবার নাম আবু তৈয়ব। বাকলিয়া তক্তারপুল এলাকায় একটি ছোট দোকানের ব্যবসায়ী তিনি। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
 
ইত্তেফাক/ইউবি