ছাত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক আটক

আপডেট : ২৫ জুন ২০১৮, ১৯:৫৭
গোপালগঞ্জে ইন্টারনেটে কলেজ ছাত্রীর  অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনায় মিলন চৌধূরী (৩৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। রবিবার রাত ১১টার দিকে টেকেরহাট থেকে র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
 
মিলন চৌধূরী গোপালগঞ্জ সদর উপজেলার চামটা গ্রামের মৃত রঞ্জিত চৌধূরীর ছেলে।
 
র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মিলন গত ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি ফরিদুপর নোটারী পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের আনার্স ৩য় বর্ষের ছাত্রী রত্না সরকারকে বিবাহ করে। রত্না সরকার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার দীঘিরপাড় গ্রামের অমর সরকারের মেয়ে। তিনি ফরিদপুর থেকে পড়ালেখা করতেন।
 
গত ২০১৭ সালের ৩০ জানুয়ারি রত্নার সঙ্গে দেখা করার জন্য মিলন তার বাসায় যায়। ২ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে আবস্থান করেন। এ সুযোগে রাতে ওই কলেজ ছাত্রী ঘুমন্ত অবস্থায় থাকলে তাকে জড়িয়ে ধরে মিলন গোপনে অশ্লীল ছবি ধারণ করে। মোবাইলে অশ্লীল ছবি তোলার কথা ফোনে মিলন কলেজ ছাত্রীকে জানায়। কলেজ ছাত্রী ছবিগুলো ফেরত দিতে অনুরোধ করে। ছবি ফেরত দিতে মিলন দুই লাখ টাকা দাবি করে। পরবর্তীতে ২০১৭ সালের ১৯ মার্চ তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
 
এ ব্যাপারে ওই কলেজ ছাত্রী ২৪ জুন রবিরাব র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্পে মিলনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে রাতেই তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে অশ্লীল ছবি, ধারণ কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং দুইটি সিমকার্ড উদ্ধার করা হয়।
 
ওই কর্মকর্তা আরো জানান, জিজ্ঞাসাবাদে মিলন ইতিপূর্বে বিয়ে করেছেন এবং তার সংসারে তিনটি সন্তান রয়েছে বলে স্বীকার করে। এ ছাড়া তার নিজস্ব ফেসবুক এবং মেসেঞ্জার আইডির মাধ্যমে বিভিন্নজনকে উক্ত অশ্লীল ছবিগুলো এবং অশ্লীল কথাবার্তা লেখে পাঠায়।
 
এ প্রতারককে সোমবার রাতে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/নূহু