গাইবান্ধায় ২ শিশু ধর্ষিত, ২ ধর্ষক আটক

আপডেট : ২৫ জুন ২০১৮, ২০:০৪
গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় পৃথক দুই ঘটনায় রবিবার সন্ধ্যা ও রাতে দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই দুই শিশুকে রাতেই গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে এ ঘটনায় দুই ধর্ষককে আটক করেছে পুলিশ।
 
পুলিশ ও এলকাবাসী জানায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মধ্য কঞ্চিপাড়া গ্রামের দ্বিতীয় শ্রেণির শিশুকে রবিবার সন্ধ্যায় তার প্রতিবেশী বখাটে যুবক নয়ন মিয়া ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে তার বাবা- মা ও প্রতিবেশীরা এসে গেলে ধর্ষক নয়ন পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। 
 
অপরদিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বাঁশহাটা গ্রাম থেকে রাত ৮টার দিকে ৪র্থ শ্রেণির এক শিশু কন্যা বাড়ির পাশে নানার বাড়ি যাচ্ছিল। পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা শাকিল মিয়া ও তার বন্ধু ফারুক মিয়া ওই শিশুটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে বখাটে দুইজন পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। শিশুটিকে গাইবান্ধা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। 
 
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই দুই ঘটনায় দুই থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া অপর ধর্ষক নয়ন মিয়াকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
 
ইত্তেফাক/নূহু