রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০১৮, ২০:৪০
রংপুরের সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  আহত হয়েছেন ওই মোটরসাইকেলের দুই আরোহী। সোমবার বেলা ১১টার দিকে নজিরেরহাট রোডে সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
 
নিহত মোটরসাইকেল চালক আনিছুল করীম (৩৮) নিউ জুম্মাপাড়াস্থ নীড় স্টুডেন্ট কেয়ার একাডেমীর অধ্যক্ষ। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবণ গ্রামের আব্দুর রহমানের ছেলে।
 
জানা গেছে, কর্মস্থল থেকে ওই শিক্ষক নজিরেরহাট এলাকায় যাওয়ার পথে সামনে একটি শিশুকে দেখতে পান। পরে ওই শিশুকে বাচাঁতে গিয়ে বিপরিত দিক থেকে আসা বাইসাকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাইসাইকেলের প্যাডেলের লোহা চালকের মাথায় ঢুকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/নূহু