মিঠাপুকুরে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০১৮, ০০:০৭

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লতিবপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশু হলো- ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে শাহজালাল (৭) এবং একই এলাকার মনজু মিয়ার ছেলে নাইম (৬)। 

 
লতিবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী মন্ডল জানান, সন্ধ্যার দিকে দুই শিশু বাড়ির পাশে খোলা জায়গায় খেলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে শিশু দুটি গুরুতর আহত হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 
 
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান এই ইউপি চেয়ারম্যান।
 
ইত্তেফাক/কেআই