চৌগাছায় অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ২৬ জুন ২০১৮, ১০:২৬
যশোরের চৌগাছায় অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নিমতলা বাজারের রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
 
পুলিশ বলেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রবিবার রাতে দুইটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে ‘বন্ধুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। সোমবার সকালে সংবাদ পেয়ে পুুলিশ লাশ উদ্ধার করে।
 
চৌগাছা থানার ওসি খন্দকার আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি