মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল, আলোচনা সভা, মাদকবিরোধী শপথ, র্যালি, মানববন্ধন, রচনা ও চিত্রাকংন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূইয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার সাবেক ওসি সিরাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেকুল ইসলাম খান, সাংবাদিক রাখাল বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দাউদ হোসেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প সমন্বয়কারী চয়ন সরকার প্রমুখ। আলোচনা শেষে মাদকবিরোধী শপথ, পুরস্কার বিতরণ, মানববন্ধন, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এএম
