তাজভীদ সারতাজ আহমেদের ১৪তম জন্মদিন আজ মঙ্গলবার। ২০০৪ সালের ২৬ জুন জন্মগ্রহণ করে তাজভীদ। বর্তমানে সে রাজধানীর সানবিমস স্কুলের (উত্তরা শাখায়) অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত।
জন্মদিনে তাকে অনেক অনেক শুভকামনা জানিয়েছেন বাবা তানজীব আহমেদ। ছেলেকে শুভকামনা বার্তায় তিনি বলেছেন, ‘আজ আমার ‘সাইন্টিস্ট’ ছেলের জন্মদিন। সাইন্টিস্ট বলছি কারণ, ও বড় হয়ে আইনাইস্টাইন হতে চায়। আস্তে আস্তে ও বড় হয়ে যাচ্ছে .. ওর খেলার ধরন ও পাল্টে যাচ্ছে.. এখন আর আমার সাথে খেলতে পছন্দ করে না.. নিজে নিজে বিভিন্ন কাল্পনিক যন্ত্রপাতির ছবি আকেঁ, কম্পিউটারে গেইমস্ খেলে..... গল্প লিখে... কবিতা লিখে...নাটক লিখে। মাঝে মাঝে আমার মন খারাপ হলে ও ছেলের নতুন কাজে কিছু বলি না। এখন আর আগের মত হুটো পুটি করে না একা থাকতেই বেশী ভালোবাসে।’
