ছয় স্থানে পাওয়া যাবে ঈদের ট্রেনের টিকিট

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২২:০১

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আসন্ন ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়াও ফুলবাড়িয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টার, বিমানবন্দর স্টেশন ও গাজীপুরের জয়দেবপুরে পাওয়া যাবে ট্রেনের আগাম টিকিট। এছাড়া আগামী ২৮ এপ্রিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেলের টিকিট কাটার নতুন অ্যাপসও উদ্বোধন করা হবে। ওই অ্যাপস-এর মাধ্যমে ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।