আড়াইহাজারে পানিতে পড়ে তুহিন (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি বেপারিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তুহিন ওই গ্রামের আলী আজগরের ছেলে এবং গোপালদী আদর্শ বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিহতের নানা নাজিম উদ্দিন জানান, বিকাল ৩টার দিকে তুহিন বাড়ির পাশের খালে গোসল করতে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পড়ে বাড়ির লোকজনের সন্দেহ হলে খালে গিয়ে তাকে পানিতে ভাসমান অবস্থায় পায়। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। তুহিনের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ওই গ্রামের বাতাস!
ইত্তেফাক/নূহু
