টাঙ্গাইলের ঘাটাইলে মাদরাসা ছাত্রী আফরোজা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় আকন্দের বাইদ ছাবেদীয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আকন্দের বাইদ ছাবেদীয়া দাখিল মাদরাসার সভাপতি আলহাজ্ব এসকান্দর হক, আলহাজ্ব আঃ মজিদ মাস্টার মাদরাসার সুপার সৈয়দ মোস্তফা প্রমূখ।
উল্লেখ্য, গত ২১ জুন আকন্দের বাইদ ছাবেদীয়া দাখিল মাদ্রাসা ১০ শ্রেণির ছাত্রী আফরোজা নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর তার লাশ পাশের বাড়ির পুকুরে পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
ইত্তেফাক/নূহু
