ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০১৮, ২১:৫১
জামালপুরের ইসলামপুর পলবান্ধা রেল গেইট সংলগ্ন স্থানে দেওয়ানগঞ্জ-ঢাকাগামী জামালপুর কমিউটার ডাউন ট্রেনে কাটা পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকার নাম তাহমিনা আক্তার(৪০)। তিনি পলবান্ধা এলাকার বাসিন্দা বেলাল হোসেনের স্ত্রী। তিনি ইসলামপুরের বোয়ালমারী এফ.এইচ. দাখিল মাদরাসার শিক্ষক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
 
নিহতের স্বামী বেলাল হোসেন জানান, তার স্ত্রী তাহমিনা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি গত ২৬জুন মঙ্গলবার সকালে বাবার অসুস্থতার খবর পেয়ে বাবার বাড়ি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। দুপুর ১-৩০ মিনিটের দিকে পলবান্ধা রেল গেইট সংলগ্ন জামালপুর কমিউটার ডাউন ট্রেনে কাটা পড়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্ত্রীর লাশ সনাক্ত করি। 
 
এ ব্যপারে পৌর মেয়র শেখ আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/নূহু