টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক নুর আলম জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আরও ৫জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
ইত্তেফাক/আরকেজি
