সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৯

আপডেট : ২৭ জুন ২০১৮, ১০:০৫
সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৯জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৬টি মামলা করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি