এমপি নিক্সন চৌধুরীকে চেয়ার উপহার দিলেন আলী

আপডেট : ২৭ জুন ২০১৮, ১৪:৪৪
ফরিদপুর-৪ আসনের সাংসদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে অসাধারণ একটি চেয়ার উপহার দিলেন দিনমজুর কাঠমিস্ত্রি আলী মিয়া। আলী উপজেলার কান্দার বাড়ী গ্রামের মৃত মান্নান মাতুব্বরের ছেলে। তিনি পুখুরিয়া বাসস্ট্যান্ডে ভাই ভাই ফার্নিচার নামে একটি দোকানে দিনমজুর হিসাবে কাজ করেন।
 
এমপি নিক্সন চৌধুরীর উন্নয়নমূলক কর্মকাণ্ড ও এলাকার জনগণের সত্যিকার মুল্যায়ন ফিরিয়ে দেয়ায় তার প্রতি অকৃত্রিম ভালোবাসায় জড়িয়ে পড়েন আলী। অন্যের দোকানে দিনমজুর হিসাবে কাজ করার ফাঁকে ফাঁকে এমপির জন্য নিজ হাতে তৈরি করেন অসাধারণ একটি চেয়ার।
 
চেয়ারটি এমপি মহোদয়কে দেয়ার জন্য বিভিন্ন সময় তার দেখা পাওয়ার জন্য ব্যাকুল থাকতেন আলী। সত্যিকার ভালোবাসা একসময় কথা বলে এমনই প্রবাদের দিনটি আলীর জীবনে আসে। এমপি নিক্সনকে ২৩ জুন (শনিবার) চেয়ারটি উপহার দিতে পেরে আলী নিজেকে ধন্য মনে করেন। চেয়ারে বসে নিক্সন চৌধুরী আবেগ আপ্লুত হয়ে পড়েন।
IMG0
তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে আমি মাত্র ২৮দিন ফরিদপুর-৪ আসনে প্রচারণা চালিয়ে এমপি নির্বাচিত হয়েছি। আমি বিশ্বাস করি আমাকে তিন থানার অর্ধেক জনগণ না দেখেই শুধু ভালোবাসার টানে ভোট দিয়েছে। আমিও তাদের কাছে শাসক হিসাবে নয় শুধুই সেবক হিসাবে কাজ করে যাচ্ছি। আলী আজ যে নজির স্থাপন করল তাতে আমার ফরিদপুর-৪ আসনের জনগণের কাছে আরো দায়বদ্ধতা বেড়ে গেল। আমি গরীব মেহতানি মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাল্লাহ।
 
ইত্তেফাক/আরকেজি