চৌগাছায় নিখোঁজ মাদ্রাসাছাত্রীর গলিত লাশ উদ্ধার

আপডেট : ২৭ জুন ২০১৮, ১৪:৪৬
যশোরের চৌগাছায় শর্মিলা খতুন (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ফকিরাবাদ গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং হাকিমপুর দাখিল মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী ছিল। শর্মিলা গত ২২জুন নিখোঁজ হয়।
 
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজ গ্রাম ফকিরাবাদ মাঠের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, মেয়েটি ২২ জুন থেকে নিখোঁজ ছিল। এ ব্যাপারে তার বাবা একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা মাঠের মধ্যে ওই মেয়ের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাতে লাশটি উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি