মাগুরায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২৭ জুন ২০১৮, ১৬:১৪

মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের একটি মাঠ থেকে মঙ্গলবার রাতে পুলিশ অজ্ঞাত পরিচয় ৩৫ বছর বয়সী এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। এলাকাবাসী লাশটি মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। আজ বুধবার দুপুরে মাগুরা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেনত, লাশটির পরিচয় জানা যায়নি। পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় লাশের ছবি পাঠানো হয়েছে। সদর থানায় মামলা হয়েছে। পুলিশী তদন্ত চলছে।

ইত্তেফাক/নূহু