ঝালকাঠিতে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০১৮, ১৯:১৩

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে বাড়ি ফেরা হলো না পঞ্চম শ্রেণির ছাত্রী তৃষা আক্তারের (১১)। গতকাল বুধবার দুপুর দুইটার দিকে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়। তৃষা শহরের শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে শহরের শেখ মুজিব সড়কের  মো. তাহাজ্জুত রাজার মেয়ে।

শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম জানান, খেলা শেষে বালিকা দলের খেলোয়ার তৃষা ও তাঁর কয়েকজন সহপাঠী বাড়ি যাওয়ার পথে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এ সময় তৃষা পানিতে ডুবে যায়। সহপাঠীদের চিৎকারে স্থানীয় লোকজন তৃষাকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু