চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম আদর্শ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর তানোর থানার জিওলতানপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী অরিন আকতার মালা (২২) ও মালার স্বামী দেলোয়ারের ভাগ্নি ফারিহা (৪)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর রহমান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আনসার বাহিনীর সদস্য দেলোয়ার হোসেন মোটরসাইকেলে স্ত্রী অরিন আকতার মালা ও ভাগ্নি ফারিহাকে নিয়ে শ্বশুরবাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড়-ধাইনগরে যাচ্ছিলেন। পথে বালুগ্রাম আদর্শ কলেজ এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মালা ও ফারিহা রাস্তায় পড়ে গেলে পিকআপ চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
