কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশ ২০ হাজার ইয়াবা ট্যালেটসহ দুই ফেরিওয়ালা যুবককে আটক করেছে। ধৃত পাচারকারী ফেরিওয়ালা দুজন হলেন, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার করিয়া এলাকার কফিল উদ্দিনের পুত্র মাহবুব (৩১) ও একই এলাকার ওয়াদুদ মালেকের পুত্র লিটন (৩৩)।
মালুমঘাট হাইওয়ে পুলিশ বাদী হয়ে ধৃত পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করেছে।
কক্সবাজার মহাসড়কের উপজেলার ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার খুটাখালীস্থ মেধাকচ্ছপিয়া ফরেস্ট এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিম সড়কে নিয়মিত টহলের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল। এ সময় মহাসড়ক দিয়ে দুইজন ফেরিওয়ালা হেঁটে যাচ্ছিল। সন্দেহ হলে তাদের থামিয়ে ঝুড়ি তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ইত্তেফাক/নূহু
