হাতিরঝিল থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২২:১০

রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের উলঙ্গ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা বলছেন, তিনি ভবঘুরে ছিলেন।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ জানান, সকালের দিকে হাতিরঝিলের রামপুরা ব্রিজের নিচে এক জনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা হাতিরঝিল থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।