আড়াইহাজারে শিউলী আক্তার (২১) নামের এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রাম থেকে এই লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত শিউলী আক্তার ওই গ্রামের গিয়াস উদ্দিনের দ্বিতীয় স্ত্রী।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) রফিউদ্দৌলা জানান, মাত্র দেড় মাস আগে কুমিল্লা এলাকার শিউলীর আড়াইহাজারের মারুয়াদী এলাকার গিয়াস উদ্দিনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে অশান্তি দেখা দেয়। এর জের ধরে বুধবার রাতে সে সকলের অজান্তে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে দরোজা না খুললে পুলিশকে খবর দেয় পরিবার।
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরোজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় শিউলির লাশ উদ্ধার করে।
গিয়াস উদ্দিনের আগের একটি স্ত্রী রয়েছে। শিউলী তা দ্বিতীয় স্ত্রী।
আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, ময়না তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।
ইত্তেফাক/নূহু
