পুঠিয়ায় বৃহস্পতিবার বিকেলে মোটরযানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। জেলার পুঠিয়া উপজেলার গোপালহাটী নামক স্থানে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার বানেশ্বর থান্দারপাড়ার ইদ্রিস আলীর ছেলে সুইট (৩২)। তিনি কাঁচামাল ব্যবসায়ী।
নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, সুইট মোটরসাইকেলযোগে পুঠিয়া ব্যাংক থেকে টাকা তুলে বিকাল ৫টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওয়না হন। ঘটনাস্থলে পৌঁছুলে সামনে থেকে অজ্ঞাত মোটরযান তার মোটরসাইকেল পিষ্ট করে পালিয়ে যায়।
পরে পথচারীরা রাস্তার ধারে তাকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ উদ্ধার করে পুঠিয়া হেলথ কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
