সাভারে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

আপডেট : ২৮ জুন ২০১৮, ২০:১০
সাভারে ৫ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
জানা গেছে, সাভার পৌর এলাকার স্মরণিকা আবাসিক এলাকার ভাড়াটিয়া রিকশাচালক শফিকুল ইসলাম বুধবার সন্ধ্যার পর তার ৫ম শ্রেণি পড়ুয়া মেয়েকে বাসায় রেখে স্ত্রীকে নিয়ে বাইরে যান। এ সময় ওই বাড়ির অপর ভাড়াটিয়া রাজমিস্ত্রি মিলন মিয়া কৌশলে ওই ছাত্রীর কক্ষে প্রবেশ করে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। রাতে বাবা-মা বাসায় ফিরলে ওই শিক্ষার্থী ঘটনাটি খুলে বলে তাদের। তারা বিষয়টি পুলিশকে জানান।
 
পুলিশ মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের প্রেরণ করেছে। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত মিলন মিয়া। 
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই এনামুল হক জানান, অভিযুক্ত মিলনকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে। 
 
ইত্তেফাক/নূহু