ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রধান শিক্ষকের কাছ থেকে ঘুষ আদায়ের সময় আটক করা হয়েছে হিসাবরক্ষণ অফিসের অডিটর হাসেন আলিকে। বৃহস্পতিবার দুপুরে অফিসের নিজ কক্ষ থেকে তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন।
বালিখাঁর রাউতনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের বকেয়া বিল পাস করিয়ে দেওয়ার নামে তার কাছ থেকে ১০ হাজার টাকা নেন অডিটর হোসেন আলি। এ সময় দুদকের ফাঁদে ধরা পড়েন তিনি।
ময়মনসিংহ জেলা দুর্নীতি দমন কমিশনের পক্ষে হোসেন আলির বিরুদ্ধে দুদকের এসআই সাধন চন্দ্র সুত্রধর বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইত্তেফাক/নূহু
