গজারিয়ায় আম বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ২৯ জুন ২০১৮, ১৫:২৮
মুন্সীগঞ্জের গজারিয়ায় আম বাগান থেকে মো: রফিক মিয়া (৫২) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পুরাচক বাউশিয়া এলাকার আজহার আলীর আম বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রফিক মিয়া একই গ্রামের মৃত আহম্মদ আলী বেপারীর ছেলে।
 
নিহত কৃষকের স্ত্রী রুবি আক্তার জানান, তার স্বামী অনেক দিন ধরে পেট ব্যাথায় ভুগছিলেন। সংসারের অভাব অনটনের কারনে সাধ্যমত স্বামীর চিকিৎসা করা যাচ্ছিল না। তারপর বৃহস্পতিবার সন্ধ্যায় পেট ব্যাথার ঔষধ খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর অনেক খুঁজেও সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশের আম বাগানে প্রতিবেশীরা তার স্বামীর মরদেহটি দেখতে পান।
 
এ বিষয়ে গজারিয়া থানার ওসি (তদন্ত) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, নিহতের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মরদেহটি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিষ খেয়ে মারা গেছেন। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ বিস্তারিত জানানো যাবে।
 
ইত্তেফাক/নূহু