নাগেশ্বরীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০১৮, ১৬:২৮
নাগেশ্বরীতে পানিতে ডুবে মারা গেছে হাবিবুল ইসলাম নামে এক শিশু। ৪ ঘন্টা পর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পৌরসভার বোয়ালের ডারায়। হাবিবুল ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে ৬ বছরের শিশু সন্তান।
 
পরিবার ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সকলের অগোচরে ২ জন সমবয়সী শিশুর সঙ্গে বাড়ি থেকে একটু দুরে গীড়াই নদীর তীরে খেলতে যায় হাবিবুল। এ সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় সে। সঙ্গে থাকা শিশুরা এ খবর বাড়িতে জানায়। 
 
পরিবারের লোকজন ও এলাকাবাসী দীর্ঘ ৪ ঘন্টা পর বিকেল সাড়ে ৪ টায় ডুবে যাওয়ার স্থান থেকে কিছু দুর থেকে হাবিবুলের লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/নূহু