সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০১৮, ১৬:৪১
চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে ইয়াসিন আরফাত সোহাদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডিলার পাড়ার মোহাম্মদ ফেরদৌসের ছেলে।
 
জানা যায়, ইয়াসিন আরফাত গতকাল বৃহস্পতিবার বিকালে বাড়ির সামনের উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। সন্ধ্যায় বাড়িতে ছেলেকে দেখতে না পেয়ে তার মা ও বাড়ির অন্য লোকজন সোহাদকে খুঁজতে বের হয়।পরে স্থানীয় লোকজন পুকুরের পানিতে এক শিশুকে ভাসতে দেখে। তাকে পুকুর থেকে তুলে সাতকানিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সদস্য আবদুল মজিদ মোস্তাক আহমদ সোহাদের  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/নূহু