রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামে ডোবার পানিতে ডুবে ময়েন উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কৃষক সাঁতার জানতেন না। শুক্রবার সকাল ৭টার দিকে মাঠে মলত্যাগ করে ডোবার পানি ব্যবহার করতে গেলে অসাবধনতায় পানিতে পড়ে যান।
তিনি পারুলিয়া গ্রামের অশ্বিনী ঘোষের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন। তিনি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুক্তরপুর গ্রামে মৃত কাজিম উদ্দিনের ছেলে।
ইত্তেফাক/নূহু
