খুলনায় ব্যাটারিচালিত ভ্যান চাপায় শিশু নিহত

আপডেট : ২৯ জুন ২০১৮, ১৭:২৬
খুলনায় ব্যাটারিচালিত ভ্যান চাপায় শানহা নামের ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে নগরীর খালিশপুরের চিত্রালী বাজারে এ ঘটনা ঘটে। নিহত শানহা খালিশপুর চিত্রালী বাজার এলাকার নর্থ জোন বি এ/২৯ নম্বর ডা. নজরুল ইসলামের বাসার ভাড়াটিয়া শেখ মো. সাহিদ আলমের মেয়ে।
 
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যান চাপায় শিশু শানহা নিহত হয়। এ সময় পুলিশ ভ্যান চালক হেলালকে আটক করে।
 
এ ঘটনায় গতকাল শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
 
ইত্তেফাক/নূহু