নিয়ামতপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৯ জুন ২০১৮, ১৭:৩২
নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দেয়া অবস্থায় ইসমত আরা জান্নাত (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জান্নাতের নিজ শোবার ঘর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সংবাদ পেয়ে পুলিশ জান্নাতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জান্নাত উপজেলার টিএলবি বাজার সংলগ্ন এমদাদুল হকের মেয়ে এবং নবম শ্রেণির ছাত্রী।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাত বৃহস্পতিবার রাতে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে তার শোবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেতে পায় জান্নাত গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে।
 
পরিবার থেকে পুলিশকে খবর দিলে শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাতের মৃতদেহ উদ্ধার করে।
 
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) তোরিকুল ইসলাম জানান, নিহতের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন ছাড়া অন্য কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক সুরতহাল তদন্তে আত্নহত্যা বলে মনে হয়েছে। ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে। তার মৃত্যুর ঘটনায় প্রেম অথবা অন্য কোন ঘটনা থাকতে পারে।
 
জান্নাতের মৃত্যুর ঘটনায় পরিবারের লোকজন পুলিশের কাছে বলেছে, তাদের ওপর অভিমান করে আত্নহত্যা করেছে জান্নাত। তবে কি কারণে আত্নহত্যা করেছে এ ব্যাপারে কেউ কিছু বলছে না। এ কারণে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
 
ওসি আরো জানান, তার মৃত্যুর সঠিক কারণ জানতেই জান্নাতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কোন তথ্য পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/নূহু