সাভারের আশুলিয়া থেকে পৃথক ঘটনায় এক নারীসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার রাতে আশুলিয়ার সুগন্ধি খালপাড় ও কবিরপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, রাতে আশুলিয়ার সুগন্ধি খালপাড় এলাকায় পানিতে অজ্ঞাত (২৩) এক নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে লাশ পানিতে ফেলে দিয়েছে।
অপরদিকে রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
