আখাউড়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০১৮, ০১:০২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে জান্নাত (৮) ও সাইদ (৫) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মনিয়ন্দ মধ্যপাড়া মিয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। 
 
নিহত দুই শিশু মনিয়ন্দ গ্রামের মাসুক মিয়ার সন্তান। নিহতের স্বজনরা জানান, জান্নাত ও সাইদ নিজ বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। অসাবধানতায় পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন প্রথমে জান্নাতের লাশ পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে, পরে পানিতে খোঁজখোজি করে সাইদকেও উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করে। 
 
এদিকে একই পরিবারের দুই ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নার রোল পড়েছে মনিয়ন্দের মধ্যপাড়া মিয়া বাড়িতে। স্থানীয় মনিয়ন্দ ইউনিয়ন চেয়ারম্যান মো. কামাল ভুইয়া বলেন, একই পরিবারের ভাই-বোনের মৃত্যুর বিষয়টি মর্মান্তিক ও দুঃখজনক।
 
ইত্তেফাক/কেআই