শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত মেধাবী ছাত্র মাহমুদুল হাসান নাইম বিরল রোগে (গুলিয়ান ব্যারি সিনড্রোমে-জিবিএস) আক্রান্ত হয়েছেন। তিনি জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন। তার বাবার পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব নয়। তাকে বাঁচাতে দেশের সকল হৃদয়বান ও বিত্তশালী ব্যক্তিদের সহযোগিতা ও দোয়া কামনা করছেন তার পরিবারের সদস্যরা।
চিকিৎসকরা জানান, গুলিয়ান ব্যারি সিনড্রোম (জিবিএস) একটি বিরল স্নায়বিক রোগ যা পক্ষাঘাত (প্যারালাইজড) সৃষ্টি করে। শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা যখন পেরিফেরাল স্নায়কে আক্রমণ করে তখন এটি ঘটে থাকে।
নাইমের বাবা মাদ্রাসা শিক্ষক, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর মাজার মসজিদ সংলগ্ন স্থানের ভাড়াটিয়া মাওলানা মো. মফিজুল ইসলাম জানান, তার ছেলে মাহমুদুল হাসান নাইম গত ১৯ জুন হঠাৎ করে কথা বলতে ও খাওয়া-দাওয়া করতে মুখে জোর পাচ্ছিল না। এসময় তাকে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে দেখা যায় ধীরে ধীরে তার হাত-পা দুর্বল হয়ে যাচ্ছে ও শক্তি পাচ্ছে না। সেখান থেকে তারা চিকিৎসকের পরামর্শে তাকে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি করেছেন।
তিনি আরো জানান, নাইমের প্রাথমিক চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা গত ১২ দিনে খরচ করা হয়েছে। এছাড়া আরও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন। এত টাকা সংগ্রহ করা তার পক্ষে সম্ভব নয়। তার একমাত্র ছেলের চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। সাহায্য পাঠানোর জন্য নিম্নে তার বাবার ব্যাংক হিসাব নাম্বার, বিকাশ এবং রকেট নাম্বার দেয়া হয়েছে।
১. মো. মফিজুল ইসলাম, হিসাব নং-২০৫০১২১০২০০৭৩৫৯১৬, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কুমিল্লা শাখা।
২. মো. মফিজুল ইসলাম, হিসাব নং-১৩৩৫৯০১০০৯২৩৮, সোনালী ব্যাংক লিমিটেড, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখা।
৩. ০১৭১০-৬৪৩৩৬৯ (বিকাশ), ০১৮২৮-৩৮৮৯৮৭০ (ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট)।
ইত্তেফাক/আরকেজি
