হামদর্দ এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:০৫

রূপায়ন ট্রেড সেন্টারে হামদর্দ প্রধান কার্যালয় মিলনায়তনে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর দেশব্যাপী সকল চিকিত্সা ও বিক্রয় কেন্দ্রগুলোতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। হামদর্দের পরিচালক বিপণন ও বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দের চিফ মোতাওয়াল্ল­ী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দের উপ-পরিচালক মেডিক্যাল ডা. আবুল তৈমুর চৌধুরীসহ সকল চিকিত্সা কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও হামদর্দের বিপণন বিভাগের কর্মকর্তারা।-প্রেস বিজ্ঞপ্তি