কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত নয়টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রাগিব রউফ চৌধুরীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
কুষ্টিয়া সদর থানার ওসি অপারেশনস ওবাইদুর রহমান বলেন, আটককৃতদের কাছ থেকে ককটেলের মতো বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কোনো নাশকতা সৃষ্টির জন্য তারা সেখানে জড়ো হয়েছিল।
তবে রাগিব রউফ চৌধুরীর অভিযোগ করেন, তিনি শুক্রবার ঢাকা থেকে বাড়ি এসেছেন শুনে কুষ্টিয়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাত্ করতে আসেন তার বাসায়। হঠাত্ রাত নয়টার দিকে কুষ্টিয়া মডেল থানার ওসি অপারেশনস ওবাইদুর রহমান সংগীয় ফোর্সসহ বাড়িতে প্রবেশ করে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪১ নেতাকর্মীকে আটক করে নিয়ে যান।
ইত্তেফাক/এএম
