রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় একটি হনুমানের মৃত্যু হয়েছে। শনিবার বেলা এগারটার দিকে গোয়ালন্দ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে দুটি হনুমান একত্রে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় গোয়ালন্দ উপজেলাগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় একটি হনুমানের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা নারী হনুমানটি মহাসড়কের পাশে ব্র্যাক কার্যালয়ের একটি মেহগনি গাছের মগডালে আশ্রয় নেয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়ের দেখভালের কথা। তারাই এ বিষয়ে কিছু করার থাকলে করবেন। তবে শনিবার সরকারি ছুটি থাকায় প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/ইউবি
