মোরেলগঞ্জে যুবকের হামলায় স্কুলছাত্রী আহত

আপডেট : ৩০ জুন ২০১৮, ১৭:০১
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিপিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী সবুজ নামে এক যুবকের হামলায় গুরুতর আহত হয়েছে। তাকে  শনিবার দুপুরে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
জানা গেছে, পুটিখালী গ্রামের ছাত্রী বিদ্যালয়ের বিএসসি শিক্ষক এমদাদুল হকের বাড়ি থেকে প্রাইভেট পড়ে বান্ধবীদের সঙ্গে স্কুলে ফিরছিল। পথিমধ্যে ভাটখালী বাজারের নিকট পৌঁছালে পুটিখালী ইউনিয়নের এবি গজালিয়া গ্রামের ইলিয়াস আলীর পুত্র সবুজ (২৫) পূর্ব পরিকল্পিতভাবে তার গতিরোধ করে এবং বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে ওই ছাত্রী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 
 
থানা অফিসার ইনচার্জ ঠাকুরদাশ মণ্ডল জানান, সবুজকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি