মহান সাঁওতাল বিদ্রোহের ১৬৩তম বার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার রাজশাহীতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলটি আলুপট্টিমোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও গণমিছিলের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, এমপি। এর আগে সকাল ৮টায় রাজশাহীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে সাঁওতাল বিদ্রোহের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা, রাজশাহী জেলা সভাপতি বিমল রাজোয়াড়, সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন কুমার প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
