পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে মালেক হাওলাদার নামে এক কৃষকের বসতঘরসহ সব কিছু পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের বকশীর ঘটিচোরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামের কৃষক মালেক হাওলাদার তার অসুস্থ স্ত্রীকে নিয়ে বরিশালে চিকিৎসা করাতে যান। এ সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা শুক্রবার দিবাগত রাতে তালাবদ্ধ বসত ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। আগুনে কৃষকের বসতঘরসহ সর্বস্ব পুড়ে যায়। মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মাজহারুল আমীন আমীন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ ঘনটাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/ইউবি
