সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই জামায়াত কর্মীসহ ৫৪জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা সদর থেকে ১৫জন, কলারোয়া থেকে ৮জন, তালা থেকে ৪জন, কালিগঞ্জ থেকে ৫জন, শ্যামনগর থেকে ৯জন, আশাশুনি থেকে ৭জন, দেবহাটা থেকে ২জন ও পাটকেলঘাটা থেকে ৪জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
