ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০১ জুলাই ২০১৮, ১১:৩১
তারাকান্দা উপজেলার রূপচন্দ্রপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্র জানায়, আনারুল ইসলাম শনিবার দিবাগত রাতে শ্বশুর বাড়ি নকলা থেকে স্ত্রীর বড় বোনকে অ্যাম্বুলেন্সে আর নিজে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।
 
উপজেলার রূপচন্দ্রপুর নামক এলাকায় একটি ট্রাক বিকল হয়ে আগে থেকেই রাস্তার উপর ছিল। আনারুল ইসলামের মোটরসাইকেল ট্রাকের পেছন গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। রবিবার ভোরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ লাশ উদ্ধার করে। আনারুল ইসলামের বাড়ি সাভারে।
 
ইত্তেফাক/আরকেজি