বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২৮তম ব্যাচের সদস্য ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম (পরিচিতি নং-১৬৩৪৪)ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার ভোর আনুমানিক ৩.৩০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি কয়েকদিন ধরে ভাইরাস ও ঠাণ্ডাজনিত অসুস্থতায় ভুগছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোহা. বরমান হোসেন।
মরহুমের প্রথম জানাজা শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। সেখানে সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদসহ অসংখ্য মানুষের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ (সার্কেল) মোহা. ইকবাল হুছাইন পিপিএম, জেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা পরিষদের চেয়ারম্যার ডা. কেরামত আলী, নওগাঁ জেলার সাপাহার উপজেলার নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী ও সহকারী কমিশনার ভূমি মো. সবুর আলী, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, সাধারণ সম্পাদক আসিফ আহসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
তার অকাল মৃত্যুতে শিবগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।
প্রথম জানাযার নামাজ শেষে মরহুমের লাশ রাজশাহী মহেশবাথান গোরস্থানে বাদ আশর দ্বিতীয় জানাযা শেষে দাফন করা হবে বলে জানা যায়।
মৃত্যুকালে তিনি এক শিশু কন্যা সন্তান, স্ত্রী সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরিদা পারভীনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন।
ইত্তেফাক/নূহু
